২০২০ এর মাঝামাঝি স্পেসএক্স স্যাটেলাইট ইন্টারনেট

২৩ অক্টোবর, ২০১৯ ২২:১০  
ইতিমধ্যেই কক্ষপথে প্রতিস্থাপিত হয়েছে রকেট কোম্পানি স্পেসএক্সের স্টারলিংক ইন্টারনেট স্যাটেলাইট। তবে এই ইন্টারনেট সেবা বাণিজ্যিকভাবে পেতে হলে আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে। খবর এনগ্যাজেট। স্পেসএক্সের প্রেসিডেন্ট গাইন শটওয়েল সংবাদমাধ্যমকে জানান, ২০২০ সালের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের গ্রাহকদের স্টারলিংক ব্রডব্যান্ড সেবার পরিকল্পনা রয়েছে। আর এজন্য কক্ষপথে যথেষ্ঠ স্যাটেলাইট প্রতিস্থাপন করতে হবে। সেজন্য গত মে মাসে পাঠানো মিশনসহ ছয় থেকে আটটি মিশনের প্রয়োজন হবে। স্পেসএক্সের ৩০ হাজার অতিরিক্ত স্যাটেলাইট পাrnঠানোর অনুমোদনের অনুরোধ মানেই এই নয় যে আমরা ঠিক ঐ পরিমান স্যাটেলাইট তৈরি করবো বা পাঠাবো, বলেন শটওয়েল। মূলত গ্রাহকদের স্বল্পমূল্যে ভালোমানের ইন্টারনেট সেবা দিতে অধিক স্যাটেলাইটের প্রয়োজন হবে। ডিবিটেক/বিএমটি